,

পরিপূর্ণ ইসলামে প্রবেশ করাই হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া

news-image

পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন, দুনিয়ায় ইসলাম আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। ঈমান গ্রহণ ও কুরআন-সুন্নাহর অনুসরণের মাধ্যমেই এ নিয়ামত অর্জিত হয়। এ নিয়ামতের ঘোষণা দিয়ে আল্লাহতাআলা বলেন, “আজ আমি তোমাদের আনুগত্যের বিধান (জীবন বিধান) পরিপূর্ণ করে দিলাম; তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম।” (সুরা মায়েদা : আয়াত ৩)
আল্লাহতাআলা মানুষকে ইসলাম গ্রহণে ঈমানের মতো নিয়ামত দান করে যে অনুগ্রহ করেছেন, এর হক আদায় করা বান্দার জন্য একান্ত কর্তব্য। যে বান্দা ঈমানের মতো মহাঅনুগ্রহের হক আদায় করে না, তারা বড়ই অকৃতজ্ঞ। আর আল্লাহতাআলার এ নিয়ামতের কথা ভুলে যাওয়াই হচ্ছে সবচেয়ে বড় অকৃতজ্ঞতা।

পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন, “হে ঈমানদারগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না। নিশ্চিত সে তোমাদের প্রকাশ্য শত্রু।” (সুরা বাক্বারা : আয়াত ২০৮)
আল্লাহতাআলার এ অফুরন্ত নিয়ামতের হক আদায় করার উপায় হলো এটা। আল্লাহ বান্দাকে যখন মুসলিম জাতির অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন, তখন বান্দার এ অনুগ্রহ ও দয়ার হক আদায় করতে হলে সবাইকে খাঁটি মুসলমান হতে হবে। আর খাঁটি মুসলমান হতে হলে সবাইকে পরিপূর্ণভাবে ইসলামের বিধি-বিধান পালন করতে হবে। শয়তানের অনুসরণ ও অনুকরণ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে।

আবার আল্লাহ যখন মুসলিম উম্মাহকে প্রিয় নবী (সা.) এর উম্মত করে সৃষ্টি করেছেন, তখন পরিপূর্ণরূপে খাঁটিভাবে তাঁর অনুগামী হতে পারলেই বান্দার প্রতি আল্লাহর এ অপার অনুগ্রহের হক আদায় করা সম্ভব হবে। আল্লাহপাক কুরআনে ঘোষণা করেছেন, “যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে রসুলুল্লাহ (সা.)এর জীবনে রয়েছে উত্তম (অনুকরণীয় ও অনুসরণীয়) আদর্শ।” (সুরা আহজাব : আয়াত ২১)

আল্লাহপাক মুসলিম উম্মাহকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ ও নিয়ামত শিরকমুক্ত ঈমান লাভ করতে কুরআন ও সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ করার তাওফিক দান করুন। পরকালে বিশ্ব নবীর শাফায়াত লাভ ও সফলতা অর্জনের তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে