,

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুই আ.লীগ কর্মী নিহত

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে ফারুক (২৮) এবং সাইদুর রহমান (২৬) নামের আওয়ামী লীগের দুই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে একজন ইউপি সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

ঘটনাস্থল থেকে মুঠোফোনে মুরাদনগর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, ‘এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে রাতে স্থানীয় ইউপি সদস্য আলী আশরাফ ও আলাউদ্দিন আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ কর্মী ফারুক ও সাঈদুর মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে দুইজনের মৃত্যুর পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে