,

৫৪ ইউপিতে নির্বাচন ২৩ মে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ৫৪ টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহম্মাদ খান ( নির্বাচন পরিচালনা-২) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করেন।

এসব ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৭ এপ্রিল, মনোনয়ন যাচাই ও বাছাই ৩০ এপ্রিল, প্রত্যাহার ৭ মে এবং ভোট গ্রহণ করা হবে ২৩ মে।

৫৪ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৭টিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলা বা অন্য কোনো কারণে স্থগিত থাকা ইউপির সংখ্যা ৯টি। এ ছাড়া ২৮টি ইউপির বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে যার মধ্যে একটি চেয়ারম্যান ও বাকিগুলোতে সদস্যপদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফরহাদ আহম্মাদ খান জানান, এ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের