বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ চার তরুণের একজন ফিরেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী থেকে গত বছরের ডিসেম্বরে একসঙ্গে নিখোঁজ হওয়া চার তরুণের একজন আজ মঙ্গলবার ফিরে এসেছেন। তাঁর নাম মেহেদি হাসান হাওলাদার। বাকি তিন তরুণের কোনো খোঁজ তিনি জানেন না বলে জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে মেহেদি বলেন, সেদিন বনানীর নর্দান ক্যাফে থেকে তিনি রিকশা ঠিক করছিলেন। এ সময় মেহেদির সঙ্গে ছিলেন তাঁর বন্ধু সুজন। ওই সময় এক বা একাধিক ব্যক্তি তাঁর হাত ধরে একটি গাড়িতে ওঠায়। এরপর তাঁর আর কিছু মনে নেই বলে তিনি দাবি করেন।

মেহেদি দাবি করেন, এতদিন তিনি একটা ঘোরের মধ্যে ছিলেন। কোথায় ছিলেন, কি করেছেন, কি খেয়েছেন কিছুই তিনি বলতে পারেন না। আজ সকালে সাভারের নবীনগর এলাকায় তিনি নিজেকে আবিষ্কার করেন। একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় সম্বিত ফিরে পান তিনি। সূর্যের আলো চোখে পড়ার পর এবং ময়লা পোড়ানোর ধোঁয়ার গন্ধে জেগে ওঠেন মেহেদি। পকেটে কিছু টাকাও পান তিনি। একটি গাড়িতে করে প্রথমে তিনি নবীনগর বাসস্ট্যান্ডে যান। পরে সেখান থেকে সকাল নয়টার বাস ধরে তিনি সরাসরি বরিশালের বাবুগঞ্জের বাড়িতে ফিরে যান।

মেহেদি বলেন, নর্দান রেস্তোরা ছাড়ার পর সুজনসহ বাকি তিন বন্ধুর কথা তিনি বলতে পারেন না। একটি বহুজাতিক কোম্পানিতে চাকরির পরীক্ষা দিতে গত বছরের ১৯ নভেম্বর তিনি ঢাকায় এসেছিলেন। থাকতেন রায়ের বাজারে এক ফুপুর বাড়িতে। মেহেদি বরিশালের বিএম কলেজের ছাত্র।

১ ডিসেম্বর বনানী থেকে মেহেদিসহ চার তরুণ নিখোঁজ হন। অপর তিনজন হলেন সাফায়াত হোসেন, জাইন হোসেন খান (পাভেল) ও মো. সুজন। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। সাফায়াত ও জাইন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুজন ড্যাফোডিল থেকে তথ্যপ্রযুক্তিতে কোর্স করে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

এই চার তরুণের নিখোঁজ হওয়ার বিষয় নিয়ে ৬ ডিসেম্বর ‘হঠাৎ নিখোঁজ চার তরুণ’ শিরোনামে প্রথম আলোয় প্রধান প্রতিবেদন হয়েছিল।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু