,

বাসে চড়ে বাসায় ফিরলেন সৈয়দ আশরাফ!

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের জন্য ২৮টি নতুন বাসের উদ্বোধন করেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের (বিকেকেবি) অধীন পরিচালিত মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব বাসের উদ্বোধন করা হয়। পরে ওই বাসগুলোর একটিতে করে মিন্টো রোডে সরকারি বাসায় ফেরেন।

কর্মচারী কল্যাণ বোর্ডের উদ্যোগে বাসগুলো চালু করা হয়েছে। জানতে চাইলে বোর্ডের পরিচালক (উন্নয়ন) সৈয়দ মাহবুব-ই-জামিল আজ প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে বেলা দুইটার দিকে জনপ্রশাসনমন্ত্রী উদ্বোধন করা একটি বাসে করে মিন্টো রোডে যান। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খানসহ মন্ত্রণালয় ও বোর্ডের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে মন্ত্রীর এই বাসে চড়ার একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা