,

সবার সামনে স্ত্রীর গুঁতো খেলেন ট্রাম্প!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউস। স্থানীয় সময় সোমবার ঐতিহ্যবাহী ‘ইস্টার এগ রোল’ উপলক্ষে সেখানে নিমন্ত্রণ ছিল নামীদামি অতিথিদের। তাঁদের স্বাগত জানাতে সার বেঁধে দাঁড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও সন্তান ব্যারন ট্রাম্প। রীতি অনুযায়ী শুরু হলো জাতীয় সংগীত।

সংগীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সম্মান জানাতে বুকে ডান হাত রাখলেন ব্যারন ও মেলানিয়া। কিন্তু মেলানিয়ার স্বামী তখনো নির্বিকার। বিষয়টা বুঝতে পেরে মেলানিয়া আলতো একটা গুঁতো দিলেন ট্রাম্পের হাতে। তখনই সম্বিৎ ফিরল তাঁর। একটু হেসে বুকে হাত দিয়ে জাতীয় সংগীত উপভোগ শুরু করলেন ট্রাম্পও।

ট্রাম্প-মেলানিয়ার ওই ঘটনা ধরা পড়ে ঘটনাস্থলে থাকা ক্যামেরায়। পরে ভিডিওটি শেয়ার করা হয় সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। ট্রাম্প দম্পতির ওই ভিডিও তুমুল জনপ্রিয়তা পায় ইন্টারনেটে। হাসিঠাট্টার পাশাপাশি শুরু হয় আলোচনা-সমালোচনাও।

যুক্তরাষ্ট্রের পতাকা আইন অনুযায়ী পতাকার ব্যবহার-সংশ্লিষ্ট বিভিন্ন কাজের সময় জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বুকে ডান হাত রাখতে হয়।

 

https://youtu.be/vFnancv4xd0

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে