,

বিএনপির ১১ নেতা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

রাজধানীর ওয়ারি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন – বিএনপির নেতা আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সফু, মারুফ কামাল খান সোহেল।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধে রাজধানীর ওয়ারী থানাধীন এলাকায় অজ্ঞাত আসামিরা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটায়। এ ঘটনায় একই দিনে ওয়ারী থানা পুলিশ মামলাটি দায়ের করে।

পরবর্তী সময়ে ২০১৬ সালের ৭ জুলাই ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন বিএনপির নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, মীর সরাফত আলী সফু, শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলালসহ ৩২ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় আমানসহ ২১ জন জামিনে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের