,

সাহিত্য একাডেমি বৈশাখী উৎস : দেশীয় লোকজ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে-কবি সিরাজুল ফরিদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট কবি সিরাজুল ফরিদ বলেছেন,আমাদের লোকজ সংস্কৃতি আমাদের সম্পদ, এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে। যারা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সম্মিলিত ভাবে প্রতিরোধ করতে হবে। তিনি বলেন গ্রাম বাংলার কবিতা ছড়া গানের কদর রয়েছে। নতুন প্রজন্মের মাঝে এর চর্চা বাড়াতে হবে। সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অনুষ্টানাদীতে লোক ঐতিহ্য কৃষ্টি সাহিত্যকে সমৃদ্ধ করতে কাজ করছে দেখে আমি আনন্দিত হয়েছি। এ ধারাকে গতিশীল রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
সাহিত্য একাডেমি আয়োজিত শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে ৮ দিন ব্যাপী বৈশাখী উৎসবের চতুর্থ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
চতুর্থদিনে উৎসবে স্বরচিত কবিতা ও আবৃত্তি বিষয়ে আলোচনা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কবি জাহাঙ্গীর আলম জাহান, কবি আনিস মুহম্মদ। সাহিত্য একাডেমির পরিচালক কবি মজিবুল বারীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির পরিচালক নন্দিতা গুহ।
তৃতীয় দিনের সূচনা পর্বে সরাইল ত্রিতাল সঙ্গীত নিকেতন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। কবিতা আবৃত্তি করেন ভারতের ত্রিপুরার মনীষা পাল চৌধুরী,তাসলিমা আক্তার রোমা।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি জয়দুল হোসেন, অর্ধেন্দু শর্মা,জেসমিন জাহান,কবি রোকেয়া রহমান,সাইফুল ইসলাম রিপন,আমির হোসেন,রিপন দেবনাথ,রফিক উদ্দিন ভ’ইয়া।
উদীচী শিল্পী গোষ্ঠী সঙ্গীতানুষ্ঠান ও নাসিরনগরের চেতনা নাট্য সংসদ অলক বসু রচিত নাটক খবিশনামা প্রদর্শন করে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের