,

‘গাড়ির সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা প্রভাবশালী ও ক্ষমতাধর’

news-image

নিজস্ব প্রতিবেদক : গাড়ির সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা সামান্য লোক নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‌এরা প্রভাবশালী ও ক্ষমতাধর।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সড়ক পরিবহন মন্ত্রী।

তিনি বলেন, যারা ফিটনেসের কথা বলেন, তারাই আবার অন্যায়ভাবে ফিটনেসবিনহীন গাড়ি চালান। এসবের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে তারাই গাড়ি বন্ধ করে নৈরাজ্য সৃষ্টি করেন। তখন সরকারের অভিযান ব্যর্থ প্রমাণিত হয়।

মন্ত্রী আক্ষেপের সুরে বলেন, গাড়ি মালিকদের ডাকলেও তারা প্রাথমিক ভাবে আসেন না, অনেক পরে আসেন। এর সঙ্গে অনেক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় রয়েছে।

তবে আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো বলে মত দেন ওবায়দুল কাদের।

তিনি আরো জানান, মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সচিবালয়ে বিআরটিএ’র চেয়ারম্যানকে ডাকা হয়েছিলো। এছাড়া মালিক সমিতিরও দু’তিনজনের সঙ্গে তার কথা হয়েছে।

চলমান অভিযান জনস্বার্থে পর্যালোচনা করতে বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

বুধবার (১৯ এপ্রিল) এবিষয়ে একটি বৈঠক ডাকা হয়েছে।

মন্ত্রী এ সময় আরো বলেন, গতকালের তুলনায় আজ রাস্তায় গাড়ি বেড়েছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে কম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের