,

মারুফ কামালের স্ত্রীর মৃত্যু রহস্যের জট খুলেনি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের স্ত্রী তানিয়া খানের মৃত্যু রহস্যের জট খোলেনি। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চুলার আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে।

গত বুধবার গভীর রাতে অগ্নিদগ্ধ তানিয়া খানকে নাম-পরিচয় গোপন রেখে বিএনপির ড্যাব নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেনের আত্মীয় পরিচয় দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তানিয়ার পরিচয় গোপন করে হাসপাতালে ভর্তি করায় মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

আদাবর থানা পুলিশ জানায়, তানিয়া খানের মৃত্যুর ঘটনায় তার ছেলে রিফাত খান কামাল বাদি হয়ে শুক্রবার আদাবর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসার গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে তার মায়ের শরীরে আগুন ধরে যায়। মামলাটি তদন্ত করছেন আদাবর থানার এসআই দুরুল হুদা।

তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হয়েছে, গ্যাসের আগুনে পুড়ে তানিয়া খানের মৃত্যু হয়েছে। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের