,

ব্রাহ্মনবাড়িয়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর ভিত্তি প্রস্তর স্থাপন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে শহরের পশ্চিম মেড্ডায় পুলিশ লাইন্স সংলগ্ন হার্ট ফাউন্ডেশনের নিজস্ব জায়গায়র উপর ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্ধোধন করেন সংসদ সদস্য র. আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহা-সচিব প্রফেসর খন্দকার আব্দুল আউয়াল রিজভী, পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর মোঃ শাহানুর আলম, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এডভোকেট মিন্টু ভৈমিক, সদস্য তাজুল ইসলাম বাবু। ২৪ কোটি টাকা ব্যয়ে বহুতল বিশিষ্ট ভবন নির্মানে সমাজ সেবা অধিদপ্তর অর্থ প্রদান করছে। হার্ট ফাইন্ডেশনের যন্ত্রপাতি সহ অন্যান্য আনুসাঙ্গি খাতে ২৪ কোটি টাকা খরচ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য র,আ,ম, উবায়দুল মোকতাদির চৈধুরী বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নির্মান হলে এ অঞ্চলের মানুষ অল্প খরচে চিকিৎসা সেবা পাবে। সহজে চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে