,

কিম নন, ট্রাম্প বেশি বিপজ্জনক :‌ রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সময়ে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে আমেরিকা। পাশাপাশি, আফগানিস্তানে ফেলেছে ‘‌মোয়াব’‌ বোমা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আক্রমণাত্মক মনোভাব দেখে তাই ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ রাশিয়ার জনপ্রিয় টিভি সাংবাদিক দিমিত্রি কিসিলিওভ মন্তব্য করেছেন, ‘‌কিম জং উন নন, ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বিপজ্জনক’‌।

তিনি বলেছেন, ‘‌পরমাণু হামলা থেকে মাত্র একচুল দূরে পৃথিবী। ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন, দুজনেই উদ্ধত। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা নেই। ভেবেচিন্তে কাজ করেন না। কখন কী যে ঘটিয়ে ফেলবেন, তা আগে থেকে আঁচ করা সম্ভব নয়। আর দু’‌জনই যুদ্ধে যেতে চান। তাই যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দুই রাষ্ট্রনেতার মধ্যে কে সবচেয়ে বেশি ভয়ঙ্কর?‌ অবশ্যই ট্রাম্প। ’‌

এদিকে, গত বছর নভেম্বরে মার্কিন নির্বাচনের সময় থেকে ডোনাল্ড ট্রাম্পকেই সমর্থন করে এসেছে ক্রেমলিন। ট্রাম্প আমেরিকার হাল ধরতে পারবেন বলে জানিয়েছিলেন খোদ দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ঘনিষ্ঠ দিমিত্রিও এতদিন ট্রাম্পের প্রশংসা করে এসেছেন। কিন্তু গত মাস থেকেই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। মার্চ মাসে রাশিয়ার ৯ শতাংশ মানুষ ট্রাম্প বিরোধী ছিলেন। এপ্রিলের গোড়াতেই তা বেড়ে ৩৯ শতাংশে ঠেকেছে।

এছাড়া, রাশিয়া ঘনিষ্ঠ আসাদ সরকারের বিরুদ্ধে ট্রাম্প সরকারের অবস্থান মেনে নিতে পারেননি কেউ। টিভি চ্যানেলে এর খোলাখুলি সমালোচনা করেছেন দিমিত্রি। এমনকি উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গে ট্রাম্পের তুলনাও টেনেছেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা