,

শোক সংবাদ

news-image

দেশের বরেণ্য শিক্ষা সংস্কারক বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা৩১৫ এ২ এর জেলা গভর্ণর লায়ন এম.কে.বাশার পিএমজেএফ মহোদয়ের পিতা-হাজী মো. শরীয়ত উল্ল্যাহ ভূঁইয়া গতকাল ১৮ এপ্রিল ২০১৭ তারিখ রোজ মঙ্গলবার সকাল ৮ টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। ইতিমধ্যে তিনি অসুস্থতাজনিত কারণে ইউনাইটেড ও এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

তিনি মৃত্যুর সময় ৬জন ছেলে ও ৩জন মেয়ে, নাতি-নাতিনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় বারিধারাস্থ নিজ বাসভবনের সামনে এবং বিকেলে বাদ আসর নিজ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইন গ্রামে দুইটি পৃথক পৃথক জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
প্রয়াত হাজী শরীয়ত উল্ল্যাহ ভূইয়া বিএসবি ফাউন্ডেশন এবং বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের আজীবন সদস্য। এছাড়া তিনি দরুইন গ্রামে মাদরাসাতু সালেহা খাতুনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী, সমাজ সেবক এবং অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় ছিলেন এক নিবেদিত মানুষ। তাঁর মৃত্যুতে বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের সকল প্রতিষ্ঠান থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। এ ছাড়া লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এর কাউন্সিল চেয়ারম্যান, লিও ক্লাবস, লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়াল, সেভ দ্যা রিভার বাংলাদেশ সোসাইটি, মাদরাসাতু সালেহা খাতুন এর ব্যবস্থাপনা কমিটি প্রয়াত হাজী শরীয়ত উল্লাহ ভূঁইয়ার মৃতুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা