,

রাজধানীতে পানির সঙ্কট ভয়াবহ

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্রীষ্মের শুরুতেই রাজধানীতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। পানি নিয়ে হাহাকারও শুরু হয়েছে। বেশিরভাগ এলাকায় ওয়াসার সরবরাহ লাইনে পানির চাপ কমে গেছে। কোনো কোনো এলাকায় টানা কয়েকদিন ধরে মোটেও পানি পাওয়া যাচ্ছে না।

নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ না পেয়ে হাঁড়ি-পাতিল নিয়ে বিভিন্ন পাম্পে পানির জন্য লাইন ধরেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, গত এক মাস ধরে পানি সংকট চলছে, তবু ওয়াসা কোনো গুরুত্ব দেয়নি। অথচ পানি নেই বলে গৃহস্থালির প্রয়োজন ও শৌচকর্ম চালানোও কঠিন হয়ে পড়েছে।

গত এক সপ্তাহ ধরে মিরপুর ১০ নম্বরের আশপাশ, সেনপাড়া, পর্বতা, পশ্চিম মণিপুরী পাড়াসহ অনেক এলাকায় পানি পাওয়া যাচ্ছে না বলে জানান বাসিন্দারা। জার ও বোতলের পানি কিনে চাহিদা মেটানো হচ্ছে। নামাজের আগে বাইরে থেকে অজু করে মসজিদে যেতে বলা হচ্ছে মুসলি্লদের।

৩৫৬ হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের বাসিন্দা রানা অভিযোগ করেন, চার দিন ধরে লাইনে পানি পাচ্ছেন না।

অন্যদিকে, পানির জন্য হাহাকার চলছে জিগাতলা পোস্ট অফিস, টিঅ্যান্ডটি অফিস এলাকায়ও। সারাদিন পানি আসে না। সন্ধ্যায় অল্প পানি এলেও তাতে ক্লোরিনের গন্ধ ও ময়লা। সেই দুর্গন্ধযুক্ত পানি দিয়ে গোসল ও ধোয়ামোছার কাজ করতে হচ্ছে।

ঢাকা ওয়াসার কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জসহ রাজধানীতে বর্তমানে দৈনিক ২৩০ কোটি লিটার চাহিদার বিপরীতে ২৪৫ কোটি লিটার পানি উৎপাদন করতে সক্ষম ওয়াসা। লোডশেডিং ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় উৎপাদন কিছু কম হচ্ছে। এ ছাড়া শুষ্ক মৌসুমে পানির চাহিদাও বেড়ে যায়। এতে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। সূত্র: সমকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা