,

নিষেধাজ্ঞা থেকে ফিরেই তামিমের সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে অধিনায়ক তামিম ইকবালকে পায়নি মোহামেডান। যার ফলে পুরো ম্যাচেই তার অভাব ফুটে ওঠে। দলটিও ধুকতে ধুকতে সাদামাটা একটা স্কোর গড়ে। দ্বিতীয় ম্যাচে ফিরে আসলেন অধিনায়ক রাজকীয় ঢঙ্গে। দারুণ এক সেঞ্চুরি তুলে দলকেও নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে।

মঙ্গলবার সাভারের বিকেএসপিতে শামসুর রহমান শুভকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তামিম। দারুণ ব্যাটিং করে ৭৩ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। শুভর বিদায়ের পর রনি তালুকদারকে নিয়েও ৫৭ রানের জুটি গড়েন বাঁহাতি এই ওপেনার। এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পরলেও একপ্রান্তে অবিচল থাকেন তামিম।

শেষ পর্যন্ত ১০২ বলে নিজের সেঞ্চুরি স্পর্শ করেন তামিম। ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের এ ইনিংস সাজান তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তামিমের ১৩তম সেঞ্চুরি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিমের সংগ্রহ ১০৮ রান। এ সময় মোহামেডানের সংগ্রহ ৩৮ ওভারে ৪ উইকেটে ১৯৭ রান। তামিমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ উইকেটে আছেন ৫ রানে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা