,

পর্তুগালে বিমান দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে সোমবার একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। সুইস নিবন্ধিত ছোট আকারের বিমানটি একটি সুপার মার্কেটের গুদামঘরে বিধ্বস্ত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

উদ্ধারকারী সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, এ দুর্ঘটনায় বিমানে থাকা চার আরোহীর সকলেই এবং অপর এক ট্রাক চালক নিহত হয়। দুর্ঘটনার সময় ট্রাক চালক ওই গুদামঘরে অবস্থান করছিল। বিমান আরোহীদের মধ্যে একজন সুইজারল্যান্ডের এবং অপর তিনজন ফরাসি নাগরিক। এ ঘটনায় আরো তিনজন সামান্য আহত হয়েছে বলে জানানো হয়েছে।

সুপার মার্কেটের ওই গুদামঘর রাজধানী লিসবনের কেন্দ্রস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে কাসকাইস এলাকায় অবস্থিত। পর্তুগিজ সংবাদমাধ্যম জানায়, নিহতদের মধ্যে ওই বিমানের পাইলট, তিন যাত্রী ও এক ট্রাক চালক রয়েছে। পাইলট ফরাসি নাগরিক।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা ও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকল বাহিনীর ৯০ জন সদস্যকে পাঠানো হয়েছে। তাছাড়া এ দুর্ঘটনায় পার্শ্ববর্তী একটি বাড়িরও ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এএফপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা