,

শিশু হাতির শুঁড় কামড়ে ধরল কুমির, তারপর যা ঘটল (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : প্রকৃতি যেমন অপরূপা, তেমনি নিষ্ঠুর আর ভীতিকর হয়ে ওয়ে প্রকৃতির জীবন। ছোট এক ভিডিও-তে তার এক ঝলক দেখতে পারবেন। আলেক্সান্দ্রা মাকানগা নামের একজন ভিডিওটি অনলাইনে তুলে দিয়েছেন। লাখ লাখ মানুষ দেখে যাচ্ছেন এটি।

ভিডিও-তে দেখা যায়, এক দল হাতি ছোট এক জলাশয়ে এসে হাজির হয়েছে। পানিতে চড়ে বেড়াচ্ছে। হঠাৎ কথা নেই বার্তা নেই, ঘাসের আড়াল থেকে এক হিংস্র কুমির একটা শিশু হাতির শুঁড় কামড়ে ধরলো। ধারালো-শক্তিশালী দাঁত ও চোয়াল থেকে কারোরই মুক্তি নেই। আচমকা এমন নিষ্ঠুর আক্রমণের শিকার হয়ে ভয়ে পেয়ে গেলো বাচ্চাটা। অন্য হাতিগুলোও ভড়কে পিছিয়ে যায় কিছুটা। জলের এই অতিশক্তিমান দানবের হাতে বুঝি বাচ্চা হাতিটার প্রাণ গেল!

ভয়ে শুঁড় ছুটিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকলো হাতি শাবক। কুমির কি আর ছাড়ার পাত্র? কিন্তু রাজসীক হাতিরাও তো কম নয়। তারা জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান ও সামাজিক প্রাণীদের তালিকায় অবস্থান করছে। ক্ষুব্ধ হাতির সামনে বনের কেউ-ই দাঁড়ায় না। বিশাল আকৃতির এক হাতি এগিয়ে গেলো বাচ্চাটিকে বাঁচাতে। হাতির পা বলে কথা। এর কাছে হার মানলো কুমির। শুঁড়টিকে ছাড়িয়ে নিতে পারলো আক্রান্ত শিশু হাতি।

ডেইলি স্টার জানায়, মালাউয়ির ন্যাশনাল পার্কে এ ঘটনা ঘটে। এক সাফারি বোট থেকে বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট মাকানগা দৃশ্যটি ধারণ করতে সক্ষম হলেন। প্রায় ছয় লাখ বার দেখা হয়ে গেছে ভিডিওটি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা