,

কুমিল্লার মেয়র সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

news-image

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে মেয়রের মালামাল ক্রোকের নির্দেশও দেয়া হয়েছে।
মার্চে অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচিত হন। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র হন তিনি।
বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ১১ হাজার ৩৮৫ ভোটে হারিয়ে মেয়র হন সাক্কু। তার কাছে হেরে যাওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেছিলেন, কুমিল্লার উন্নয়নে সাক্কুর পাশে থাকবেন তিনি।
২০১১ সালে দুটি পৌরসভাকে এক করে কুমিল্লা সিটি করপোরেশন ঘোষণা করা হয়। এর পরের বছরই অনুষ্ঠিত হয় সিটির প্রথম নির্বাচন। ওই নির্বাচনে মনিরুল হক সাক্কু আওয়ামী লীগ সমর্থিত আফজাল খানকে পরাজিত করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা