,

সাবেক মুখ্যমন্ত্রী ফারুকের মাথা কাটতে ইনাম ঘোষণা

news-image

কলকাতা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর মাথা কাটতে ফতোয়া দেওয়া হয়েছে।

উত্তর প্রদেশের আগ্রার বজরং দলের নেতা গোবিন্দ পরাশর এই ফতোয়া দিয়েছেন। ফতোয়ায় ফারুককে ‘জাতীয়তাবিরোধী’ হিসেবে আখ্যায়িত করে তাঁর মাথার দাম এক লাখ রুপি ধার্য করেছেন পরাশর।

পরাশরের ভাষ্য, জম্মু-কাশ্মীরে সেনাদের ওপর যারা পাথর ছুড়ছে, তাদের হয়ে কথা বলছেন ফারুক। এটা মেনে নেওয়া যায় না। ফারুকের মাথা কাটতে পারলে এক লাখ রুপি ইনাম দেওয়া হবে।

পরাশর আগ্রার গো-রক্ষা কমিটির প্রধানও।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন বিজেপির আগ্রার যুব মোর্চার নেতা যোগেশ ভার্সনে।

মমতার মাথা কেউ কেটে আনলে তাঁকে পুরস্কার হিসেবে ১১ লাখ রুপি দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন যোগেশ।

বিজেপির ওই যুবনেতার অভিযোগ, মমতা তাঁর রাজ্যে সরস্বতী পূজা করতে দেন না। রামনবমী ও হনুমানজয়ন্তীতে সমাবেশ করতে দেন না। তিনি মুসলমান সম্প্রদায়ের তোয়াজ করে যাচ্ছেন। তাই তিনি চরম শাস্তি পাওয়ার যোগ্য।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে