,

সালমানের সঙ্গে অস্ট্রীয় মডেল!

news-image

বিনোদন ডেস্ক : অস্ট্রিয়াতে চলছিল সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং। সেখানেই হঠাৎ হাজির প্লেবয় ম্যাগাজিনের অস্ট্রীয় মডেল রোনজা ফোরচার। তবে কি এই ছবিতে অভিনয় করছেন রোনজা?

এমন গুঞ্জনে ভরে উঠেছে ছবি শেয়ারের মাধ্যম ইনস্টাগ্রাম। অস্ট্রীয় এই মডেলকে নিয়ে শুরু হয় আলোচনা। ইদানীং সালমান খানের ছবিতে বিদেশিনীদের বেশ চোখে পড়ে। সালমানের ছবি ‘টিউবলাইট’-এ অভিনয় করেছেন চীনা অভিনেত্রী চু চু। শুধু কি তা–ই? সালমানের প্রেমিক জীবনেও যে আছেন আরেক বিদেশিনী। রোমানীয় মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে চলছে প্রেমের গুঞ্জন।

সে যা–ই হোক, শুটিংয়ের একটি সূত্র জানাল, ছবির কোনো অংশ নয় রোনজা। তিনি সালমান খানের গুণমুগ্ধ ভক্ত। সালমানের সঙ্গে দেখা করতেই এসেছিলেন। অবশ্য গুঞ্জনের শেষ এখানেই নয়। অনেকেই ভাবছেন, অস্ট্রীয় এই মডেলের সঙ্গে প্রেমেও জড়িয়ে যেতে পারেন সাল্লু ভাই। তবে কি ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভান্তুরদের কাতারে আসছেন রোনজা? সে দেখা যাবে ভবিষ্যতে। ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের