,

শাকিব-অপুর বিয়ের ৯ বছর পূর্ণ হল আজ

news-image

 

বিনোদন ডেস্ক :ঢাকাই ছবির আলোচিত নায়ক শাকিব খান। আর তার সাথে পর্দায় সফল জুটি গড়েছেন অপু বিশ্বাস। কিন্তু পর্দার জুটি থেকে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বাস্তবে জুটি বাঁধেন তারা। বিষয়টি ভক্তদের কাছে অজানা থাকলেও সম্প্রতি তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সে হিসাবে আজ তাদের দাম্পত্যের ৯ বছর পূর্ণ হচ্ছে। সঙ্গে আছে ছয় মাসের পুত্রসন্তান আবরার খান জয়।

গোপনে এতগুলো বছর সংসার করলেও পহেলা বৈশাখ থেকে প্রকাশ্যে প্রথমবারই তারা সংসারের নবযাত্রা শুরু করেছেন। তবে আজ নবম বিবাহবার্ষিকীতে এক সঙ্গে থাকা হচ্ছেনা এই তারকা দম্পতির। কারণ ‘রংবাজ’ ছবির শুটিংয়ে অংশ নিতে গতকালই ঢাকা ছেড়েছেন শাকিব খান।

বিবাহবার্ষিকী প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখন আর নতুন করে কিছুই বলার নেই। বিবাহবার্ষিকী পালন করি আর না করি, সেটা মুখ্য নয়। কারণ শুটিংয়ের জন্য আমাকে পাবনায় যেতে হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই চাওয়া।

তবে কিছুটা ব্যতিক্রম অপু বিশ্বাস। স্বামীর ব্যস্ততা স্বত্ত্বেও তাকে সারপ্রাইজ দিতে চান তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আজ থেকে শাকিবের নতুন একটি ছবির শুটিং শুরু হওয়ার কথা। তবে বিবাহবার্ষিকী নিয়ে কিছু সারপ্রাইজ রাখব ওর জন্য, যা এখন বলব না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের