,

বুধবার সকাল সন্ধ্যা হরতাল দুই পার্বত্য জেলায়

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি মহালছড়িতে ছাদিকুল ইসলাম নামে এক বাঙালি মোটরবাইক চালককে অপহরণের পর হত্যায় জড়িতদের গ্রেফতার, তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, পাকুয়াখালী ও ভূষণছড়াসহ পার্বত্য চট্টগ্রামের সব হত্যাকাণ্ডের বিচার, পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্তু চালু, রাজা ত্রিদিব রায়ের নামে সব স্থাপনার নাম বাতিল ও তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে আগামী বুধবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্যপরিষদ।

সোমবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান পারভেজ তালুকদার এ কথা জানিয়েছেন।

পারভেজ তালুকদার জানান, লাশবাহী গাড়ি, রোগীবাহী অ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ি, ধর্মীয় কারণে চলাচলকারী যান, ফায়ার সার্ভিস হরতালের আওতামুক্ত থাকবে।

পার্বত্য চট্টগ্রাম সমধিকার আন্দোলনের পক্ষে মহাসচিব মো. মনিরুজ্জামান মনির এ হরতালের পক্ষে সমর্থন ঘোষণা করেছেন বলেও জানান পার্বত্য গণপরিষদ চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের