,

আমিরের অদ্ভুত শর্ত

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নিজেকে অনেকবার ভেঙেছেন এবং গড়েছেন মিস্টার প্যাশনেট খ্যাত এ অভিনেতা।

সাদা চুল কিংবা ভুঁড়িওয়ালা পেট নিয়ে পর্দায় হাজির হতে সংকোচ নেই আমিরের। কিন্তু প্রতিটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে এক অদ্ভুত শর্ত জুড়ে দেন তিনি। আর তা হলো- সিনেমায় তার কোনো ‘লো অ্যাঙ্গেল শুট’ করা যাবে না। তবে কী কারণে এমন শর্ত জুড়ে দেন তিনি তা জানা যায়নি।

এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘আমিরের সিনেমায় লো অ্যাঙ্গেলে শুট করা যাবে না এ শর্তটি জুড়ে দেয়া থাকে। এমনকি ১৯৯৫ সালে যখন তিনি রাম গোপাল ভার্মার সঙ্গে কাজ করেছেন তখনো এই শর্তের কারণে ভার্মা এরকম কোনো শুট করতে পারেননি।’

আমির খান অভিনীত সর্বশেষ সিনেমা দঙ্গল মুক্তির পর বেশ কয়েকটি রেকর্ড গড়েছে। এ অভিনেতার পরবর্তী সিনেমা থাগস অব হিন্দুস্তান। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন। তবে মূল নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো নিশ্চিত হয়নি। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। এ ছাড়া সিক্রেট সুপারস্টার সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের