,

মিয়ানমারে আঘাত হানলো ঘূর্ণিঝড় মারুথা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মারুথা’ আঘাত হেনেছে প্রতিবেশী মিয়ানমারের উপকূলীয় অঞ্চলে। সোমবার রাতে দেশটির রাখাইন উপকূলে আঘাত হানে নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়টি।

ঘূর্ণিঝড়ের আঘাতে মিয়ানমারে কিছু বাড়ি-ঘর বিধ্বস্ত ও বৈদ্যুতিক খুঁটি মাটির সঙ্গে লুটে গেছে। এসবের ছবি প্রকাশিত হলেও সরকারিভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপ হিসেবে অবস্থান করছিল। পরে সেটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। গ্রীষ্মকালীন লঘুচাপটি বড় ধরনের ঘূর্ণিঝড়ে পরিণত হবে, কখনই এমনটা প্রত্যাশা করা হয়নি।

আল জাজিরার খবরে বলা হয়, বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। এতে ইয়াঙ্গুনে ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ঘূর্ণিঝড়টি থান্ডবি শহর ৬০ কিলোমিটারেরও বেশি গতিবেগে অতিক্রম করে এবং এর ফলে সেখানে ভারী বৃষ্টিপাত হয়।

সর্বপরি বৃষ্টিপাতের মাত্রা ছিল ১০০ থেকে ১৫০ মিলিমিটার। ১২ ঘণ্টায় ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশের আবহওয়া অফিস জানিয়েছে, রবিবার রাত ৩টার দিকে ঘূর্ণিঝড়টি স্যান্ডোওয়ের কাছ দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করে। এরপর বৃষ্টি ঝরিয়ে ঝড়টি দুর্বল হয়ে পড়ে এবং এক সময় স্থল নিম্নচাপে পরিণত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া ও সাগরের পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের