,

তিন দিনের সফরে প্রধানমন্ত্রী আজ ভুটান যাচ্ছেন

news-image

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অটিজম সম্মেলনে অংশ নিতে আজ মঙ্গলবার তিন দিনের সফরে ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

তিনি বলেন, আন্তর্জাতিক অটিজম সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী ভুটান যাচ্ছেন। সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ছয়টি চুক্তি এবং এমওইউ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা জিগমে খেসার নেমিয়েল ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সফরকালে সেখানে অটিজম সচেতনতাবিষয়ক একটি সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২০১১ সালে ঢাকায় একই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

অটিজম বিষয়ে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ বিশ্বব্যাপী পরিচিত। ভুটানে অটিজম সচেতনতা সম্মেলনেও সায়মা ওয়াজেদ যোগ দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের