,

ফেসবুকে দুই বাকপ্রতিবন্ধীর প্রেম, অত:পর বিয়ের পথে

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : সারাবিশ্বে প্রেম নিয়ে লেখালেখি, নাটক, গল্প এবং সিনেমার অন্ত নেই। প্রেমের কোনো দেশ-কাল-পাত্র ভেদ নেই। এই প্রেমের টানে সমাজ-সংসার, বাবা-মা, আত্মীয়-স্বজন ছেড়ে নিজের জীবণ দিতেও মানুষ ভয়ে করে না। সব বাধাকে অতিক্রম করে প্রেমিক-প্রেমিকার মিলনের গল্পও ইতিহাসে নতুন নয়।

তেমনি প্রেমের ইতিহাসের সাথে নতুন ইতিহাস স্থাপন করলেন মৌলভীবাজারের বাকপ্রতিবন্ধী লন্ডন প্রবাসী সিরাজ আহমদ এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাকপ্রতিবন্ধী ফাবিহা খানম পান্না। পান্না বড় পিরিজপুর গ্রামের মৃত মুহিব উদ্দিনের তৃতীয় মেয়ে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথমে তাদের পরিচয় হয়। তারপর বন্ধুত্ব, এরপর প্রেম। তারপর বাংলাদেশ আর লন্ডন দূরত্ব ঘুচিয়ে তারা এখন বিয়ের পিঁড়িতে আবদ্ধ হওয়ার পথে।

সিরাজ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের মৃত হাজী মখলিছুর রহমানের ছেলে। সিরাজ-পান্নার প্রেমের এই গল্প এখন মৌলভীবাজারের মানুষের মুখে মুখে। আগামী ২১ এপ্রিল (শুক্রবার) তাদের বিয়ের দিন ঠিক করা হয়েছে।

এ বিষয়ে সিরাজ আহমদের চাচাত ভাই আলিম উদ্দিন হালিম বলেন, দুজনই বাক প্রতিবন্ধী। প্রায় দুই বছর ধরে ফেসবুকে মোছা. ফাবিহা খানম পান্নার সঙ্গে পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে পরস্পরকে ভালোবেসে ফেলেন তারা। এরপর দুজনই সিদ্ধান্ত নেন বিয়ে করার। গত চার দিন আগে সিরাজ লন্ডন থেকে মা ও ছোট ভাইকে নিয়ে দেশে আসেন। এসে দু’পরিবারের যৌত উদ্যোগে বিয়ের দিন ঠিক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের