,

ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য সমৃদ্ধ জনপদ-আনোয়ারা সৈয়দ হক

news-image

বিশিষ্ট কথা শিল্পী আনোয়ারা সৈয়দ হক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এক অনন্য জনপদ, এখানে এসে যা দেখেছি তাতে অভিভ’ত হয়েছি। এ জেলার নদী তিতাস নিয়ে অদ্বৈত মল্ল বর্মণ যে উপন্যাস লিখেছেন তা পড়ে এখানে আসার ইচ্ছে জাগে। এখানে এসে তিতাস নদী দেখেছি এবং অদ্বৈতের জেলে পাড়ায় গিয়েছি, তিতাস পাড়ের জীবন নিয়ে নিয়ে অদ্বৈতের লেখা কালজয়ী উপন্যাস, যার দৃশ্যপট অনেক কিছুই এখানো আছে। তিনি বলেন আমাদের যে সংস্কৃতি ইতিহাস রয়েছে তা টিকিয়ে রাখতে সবাইকে ভ’মিকা রাখতে হবে।তিনি আরও বলেন কবি জয়দুল হোসেন এবং সাহিত্য একাডেমির মতো সারা দেশে যে সকল সংগঠন ব্যক্তি সংস্কৃতিলালনে কাজ করে তাদেরকে খুঁজে সহায়তা করতে হবে। সাহিত্য একাডেমির বৈশাখী উৎসব এখানকার মানুষের মিলন মেলা যা এখানকার সংস্কৃতি চর্চার অনন্য দৃষ্ঠান্ত।

সাহিত্য একাডেমি আয়োজিত শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে ৮ দিন ব্যাপী বৈশাখী উৎসবের তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে “বাংলা উপন্যাসে তিতাস এবং পরবর্তী জেলে জীবন ” বিষয়ে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব কথা শিল্পী নুরুদ্দীন জাহাঙ্গীর,কবি টোকন ঠাকুর,কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহবুবুল আরেফিন,প্রাবন্ধিক সৈয়দ আবুল কালাম, আয়কর উপদেষ্টা হুমায়ূন ইসলাম চৌধুরী,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর এ্যসিসট্যান্ট সেক্রেটারী জেনারেল চন্দন রেজা,ভারতের আগরতলার কবি গোবিন্দ ধর,কবি অভিক কুমার দে। সাহিত্য একাডেমির পরিচালক মানবর্দ্ধন পালের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাজুল ইসলাম বাবু, স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী উৎসবের যুগ্ম সদস্য সচিব মানিক রতন শর্মা। তৃতীয় দিনের সূচনা পর্বে হবিগঞ্জ মাদবপুরের অপসরা রায়,ভারতের ত্রিপুরার শিল্পী মায়া রায়, পারিজাত দেব সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করে, আবৃত্তি করেন চট্রগ্রামের আবৃত্তি শিল্পী প্রবীর পাল ও তাসলিমা আক্তার রুমা। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ললিতকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্যা ব্লুমিং ফ্লাওয়ার কিন্ডার গার্টেনে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় তৃতীয় দিনে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের