,

প্রেমিকের সঙ্গে ডিনারে কারিশমা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। গত বছর সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে কারিশমার। সম্প্রতি বিয়ে করেছেন কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর।
এদিকে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও সন্দ্বীপ তোশনিওয়ালের সঙ্গে কারিশমার প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। সম্প্রতি প্রেমিক সন্দ্বীপের সঙ্গে ডিনারে গিয়েছিলেন কারিশমা কাপুর। তারপর এ গুঞ্জনের হাওয়া আরো জোরালোভাবে বইছে বলিপাড়ায়।

যদিও কারিশমা-সন্দ্বীপ এখনো তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেননি।  কিন্তু ডিনারে তাদের ছবি ভিন্ন কথা বলছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, কারিশমা কালো রঙের ব্লেজার ও টাউজার পরেছিলেন। তার মাথার চুল বাঁধা ছিল। সন্দ্বীপ জিন্সের প্যান্ট ও শার্ট  পরেছিলেন। একটি রেস্টুরেন্ট থেকে দুজনকে একসঙ্গে বের হতে দেখা যায়। এমন সময় ক্যামেরাবন্দি হন কারিশমা ও সন্দ্বীপ।

ভারতের শীর্ষ স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, কারিশমা-সন্দ্বীপ একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন। এবং জুহুর ৩বিএইচকে অ্যাপার্টেমেন্টে থাকবেন বলেও জানা গেছে। কিছুদিন আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয় একটি ছবি। এতে কারিশমার হাতে ডায়মন্ডের আংটি দেখা যায়। তারপর গুঞ্জন উঠে এনগেজমেন্ট হয়েছে এই জুটির।

শুধু তাই নয় খুব শিগগির নাকি  তারা বিয়ে করবেন বলেও খবর চাউর হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের