,

পর্তুগালে বিমান বিধ্বস্তে নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক :

পর্তুগালের রাজধানী লিসবনের পাশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।

সুইজারল্যান্ডে নিবন্ধিত ছোট এই বিমান লিসবনের পশ্চিমে টাইরেসে লিডল সুপারমার্কেটের কাছে বিধ্বস্ত হয়েছে। বিমানটি মার্সেইলির উদ্দেশে যাচ্ছিল।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

পর্তুগিজ গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে বিমানটির পাইলট, তিন যাত্রী এবং একজন লরি চালক। বিমানটি নিচে আছড়ে পড়ার সময় লরির সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয় একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছু সময় পর বিমানটি বিধ্বস্ত হয়। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। তাইরেস শহরটি লিসবন থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে।

লিসবন ও কাসকাইস অবকাশকেন্দ্রের মধ্যবর্তী আবাসিক এলাকায় একটি পার্কিংয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের