,

আশুগঞ্জ বন্দর আওয়ামীলীগের একাংশের কমিটি গঠন

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জ বন্দর আওয়ামীলীগ আয়োজিত বন্দর আওয়ামীলীগের কমিটি গঠনকল্পে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক জনাব মোঃ হানিফ মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আমির হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ মুজিবুর রহমান। বন্দর আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ আবু সামা চেয়ারম্যান, প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী মোঃ মাহবুবুর রহমান, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন বাদল, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাজু, জেলা পরিষদ কাউন্সিলর মুন্সী কবির আহমেদ, দূর্গাপুর ইউপি আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নোমান মিয়া, চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর মুন্সী, তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাদল সাদির, আওয়ামীলীগ নেতা আবু কালাম, আমিনুল ইসলাম বাক্কি, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, আড়াইসিধা ইউপি আওয়ামীলীগ নেতা কামাল মিয়া, বাদল মিয়া, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, আশুগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুল হক মামুন, ছাত্রলীগ নেতা আরিয়ান সাবের চঞ্চল, রাফি হোসেন শিয়ন, প্রমুখ। এছাড়া বন্দর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভার সর্ব সিদ্ধান্ত অনুযায়ী মোঃ শফিকুল ইসলামকে সভাপতি ও মোঃ হানিফ মিয়াকে সাধারণ সম্পাদক করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামলীগের যুগ্ম-আহ্বায়ক হানিফ মুন্সী স্বাক্ষরিত ২ সদস্য বিশিষ্ট আশুগঞ্জ বন্দর আওয়ামীলীগের কমিটি গঠন করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা আওয়ামীলীগের অফিসে জমা দেওয়ার নির্দেশ প্রদান করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে