,

বাঞ্ছারামপুরে দুই মেম্বার প্রার্থী নির্বাচনী সহিংসতায় আহত ২০

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল রবিবারে অনুষ্ঠিত ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুলভোটে বিজয়ী হয়েছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটযুদ্ধ  মোটামুটি শান্তিপূর্ণভাবে হলে ও  নির্বাচন ফলাফল ঘোষনার পর থেকে মেম্বার প্রার্থীদের মধ্যে জয়-পরাজয়,প্রতিহিংসায়  দরিয়াদৌলত ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে সহিংসার ঘটনা ঘটেছে । নির্বাচন পরবর্তী মেম্বার প্রার্থীদের সহিংসতায় উভয় পক্ষে আহত হয়েছেন ২০জন , এছাড়া বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুটতরাজ করা হয়।

উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন দরিয়াদৌলতে সংঘাত শুরু হয়,ফলাফল ঘোষনার পরপর। এতে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীরা একে অপরকে উপর সংর্ঘষে জড়িয়ে পড়েন ।বাড়িঘর,  আসবাবপত্র ভাংচুরসহ রোববার সন্ধ্যার পর থেকে রাতভর চলতে থাকে সংঘর্ষ।এতে আহত হয় বাহাদুর রবিউল্লাহ, আলমগীর, শুক্কুর আলী ,মর্জিনা খাতুন,হারুন মিয়া,শামীম মিয়া,জাকির হোসেন বর্তমানে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে ভতি ও চিকিৎসা সেবা নিয়েছেন। গুরুতর আহত জাকির,রুবেল,সেন্টুকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা গেছে। গ্রেফতার হলেন আওয়ামীলীগেরই বিজয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থী।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশু কুমার জানান, আমরা সহিংসতা এরাতে দুই ইউপি সদস্যকে গ্রেফতার করে মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে পাঠিয়েছে। পরিস্হিতি এখন স্বাভাবিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে