,

চিকিৎসা ভিসায় নিয়ম শিথিল করেছে ভারত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য নিয়মাবলি শিথিল করেছে ভারত। এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশিরাও চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন।

আজ সোমবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এ ক্ষেত্রে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্রের সঙ্গে যে কোনো স্বীকৃত ভারতীয় হাসপাতাল অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র ও রোগটির বিষয়ে আলোকপাত করে বাংলাদেশের চিকিৎসকদের রোগ নির্ণয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। চিকিৎসা ভিসা প্রদানের ক্ষেত্রে অন্যান্য নিয়ম-কানুন ও শর্ত অপরিবর্তিত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্রগুলো ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এবং ঢাকার বাইরে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সরাসরি গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য www.ivacbd.com সাইটটি দেখতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের