,

৩৫ তম বিসিএসের ৩৯৮ জনকে নিয়োগের সুপারিশ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ৩৯৮ জনকে প্রথম শ্রেণির নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। ৩৫ তম বিসিএস উত্তীর্ণদের মধ্যে থেকে সোমবার বিকেলে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২০০ জনকে সমাজসেবা কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলী হিসেবে ৪৮ জন নিয়োগ পেয়েছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সহকারী পরিচালক হিসেবে ২০ জন নিয়োগ পেয়েছেন। শ্রম ও কলকারখানা অধিদপ্তরে সহকারী মহাপরিদর্শক (সাধারণ) পদে নিয়োগ পেয়েছেন ১৩ জন। অর্থ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য, শিল্প, প্রতিরক্ষা, মহিলা ও শিশু, বন ও পরিবেশসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ৪৩টি প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন বাকি ১১৭ জন।

এই নিয়োগের সুপারিশের ফলে আট মাসের অপেক্ষার অবসান হলো।

গত বছরের ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হলেও পদস্বল্পতার কারণে ৩ হাজার ৩৫৯ জনকে নন ক্যাডারের জন্য রাখা হয়। গত বছরের নভেম্বরে তাদের নন ক্যাডারে নিয়োগের জন্য প্রথমবারের মতো অনলাইনে আবেদনপত্র নেয়া হয়। ২ হাজার ৬২৬ জন এতে আবেদন করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের