,

চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

news-image

 

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে পহেলা জুন পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়নস ট্রফির আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে মূল মঞ্চে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়ার দুই জায়ান্টের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন,‘আমরা আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলব। এর আগে ইংল্যান্ডে দশদিনের ক্যাম্প করব। সেখানেও দুটি ৫০ ওভারের ম্যাচ খেলব। একটি এসেক্সের বিপক্ষে। আয়ারল্যান্ডে আমরা চারটি ম্যাচ খেলার সুযোগ পাব। সেখান থেকে আমরা যাব চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে। ওখানে খেলার আগে আমরা পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব।’

২০০৬ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। দশ বছর পর আবারও মাশরাফি বিন মুর্তজার হাত ধরে মাঠে নামবে টাইগাররা। মূল মঞ্চে মাঠে নামার আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাসী করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

২৪ মে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডে উড়াল দেবে মাশরাফির দল। ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সাতদিন সময় পাবে বাংলাদেশ। এরই মধ্যে যেকোনো দুই দিন ভারত ও পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে মুশফিক, মাহমুদউল্লাহরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের