,

প্রধানমন্ত্রী মঙ্গলবার ভুটান যাচ্ছেন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ভারতে চারদিনের সরকারি সফরের পর এবার এশিয়ার অন্যতম বন্ধুরাষ্ট্র ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের আমন্ত্রণে আসছে ১৮ এপ্রিল ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে ড্রুক এয়ার কেবি-৩০৩ ভিভিআইপি ফ্লাইটে ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং অটিজম ও নিওরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন।

সফরকালে শেখ হাসিনা ভুটানের সাথে কয়েকটি সমঝোতা স্মারক সই করবেন। এছাড়া তিনি রাজধানী থিম্পুর হেজোতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন। এর আগে বাংলাদেশ ২০১৪ সালে ঢাকায় দূতাবাস তৈরির জন্য ভুটানকে জমি দিয়েছিল।

সফরের দ্বিতীয় দিন ১৯ এপ্রিল শেখ হাসিনা ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার’ বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন। এরপর সন্ধ্যা ৭টায় লিংকানা প্যালেসে ভুটানের রাজা ও রানীর নৈশভোজে অংশ নেবেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯, ২০১০ সালে এবং সবশেষ ২০১৫ সালে ব্যক্তিগত সফরে ভুটান সফর করেন। ২০১৪ সালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশটি সফর করেন। অন্যদিকে দেশটির রাজা ও রানী ২০১৩ সালে বাংলাদেশ সফরে আসেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ড্রুক এয়ারের কেবি-৩০২ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে ভুটান ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে