,

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে  দুদল গ্রামবাসীর  সংঘর্ষে  আহত ২৫

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।  সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল ও মালিহাতা গ্রামের লোকজনের মর্ধ্যে সোমবার সকাল থেকে কয়েক দফায়  দুপুর পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক  ভাঙচুর ও লুটপাট করে। সংঘর্ষে আহতদেরকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে  চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, রোববার সদর উপজেলার বুধল ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ‘মাইক’ প্রতীকে শিউলী আক্তার সেলিম ও ‘তালগাছ’ প্রতীকে রওশন আরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ‘মাইক’ প্রতীকে শিউলী আক্তার সেলিম বিজয়ী হন। রোবাবর নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রে শিউলীর সমর্থক লিয়াকত আলী রওশন আরার সমর্থক সুমনকে মারধর করেন। এ ঘটনার জের ধরে এদিন বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে বুধল ইউনিয়নের বুধল ও মালিহাতা গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেন। থেমে থেকে কয়েক দফায় দুপুর দেড়টা  পর্যন্ত চলে  এ সংঘর্ষ আর এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন লোক আহত হয়েছেন। সংঘর্ষ বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, পুলিশ পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে  রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়েছে । সংর্ঘষের সময়  ঘটনাস্থল থেকে ৫ সংঘর্ষকারীকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের