,

আজও কলকাতা দলে নেই সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের আরেকটি ম্যাচ। আবারও উপেক্ষিত সাকিব আল হাসান। আজও বাংলাদেশি অলরাউন্ডারকে ছাড়াই দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলছে গৌতম গম্ভীরের দল।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় দিনের প্রথম এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে দিল্লি। সবশেষ ম্যাচ থেকে কলকাতা দলে একটি পরিবর্তন এসেছে। দলে ঢুকেছেন অস্ট্রেলিয়ান পেসার নাথান কোল্টার-নাইল। বাদ পড়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

আজ দিল্লি দলে পরিবর্তন হয়েছে দুটি। দলে এসেছেন মোহাম্মদ শামি ও অ্যাঞ্জেলো ম্যাথুস। বাদ পড়েছেন শাহবাজ নাদিম ও কোরি অ্যান্ডারসন।

শ্রীলঙ্কায় বাংলাদেশের শেষ টি-টোয়েন্টির পরদিনই কলকাতার প্রথম ম্যাচের আগে রাজকোটে দলের সঙ্গে যোগ দেন সাকিব। তবে সাকিবকে দলে রাখেনি কলকাতা। তাকে দলে রাখেনি পরের তিন ম্যাচেও। আজ সেখানে যোগ হলো আরেকটি ম্যাচ।

চার ম্যাচে তিন জয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে কলকাতা। তিন ম্যাচে দুই জয়ে কলকাতার পরেই আছে দিল্লি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের