,

পার্কের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগপত্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হে’র বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুর্নীতি, ঘুষ গ্রহণ ও অবৈধভাবে চাপ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে। সোমবার দেশটির সরকারি কৌঁসুলিরা এ তথ্য জানিয়েছেন।

ব্যক্তিগত লাভের লক্ষ্যে বান্ধবীকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করেছেন- এমন অভিযোগে গত বছরের শেষ দিকে পার্কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। গত ডিসেম্বরে পার্ককে অভিশংসনের পক্ষে রায় দেয় পার্লামেন্ট। মার্চে দেশটির সাংবিধানিক আদালত ওই রায় বহাল রাখে। ৩০ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়।

সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, পার্কের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া পঞ্চম বৃহত্তম কোম্পানি লোটির কাছ থেকে সাত বিলিয়ন উন (কোরিয়ার মুদ্রা) ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া স্যামসাং লিয়কে কোম্পানির পরবর্তী উত্তরাধিকারি হওয়ার ব্যাপারে সহযোগিতা করতে ২৯ দশমিক ৮ বিলিয়ন উন ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সরকারি কৌঁসুলির দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে আরো জানানো হয়েছে, পার্কের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অলাভজনক সংস্থাগুলোকে অনুদান দেওয়ার ব্যাপারে চাপ প্রয়োগের অভিযোগও আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে