,

উঠলেই ২০ টাকা, কম দ‍ূরত্বের যাত্রীরা বাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : গুলিস্তান থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বলাকা, রাইদা পরিবহনের বাসসহ বেশ কিছু বাস লোকাল চলছেও যাত্রীদের কাছ থেকে সিটিং ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অপরদিকে আজ সোমবার সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে রাজাসিটি গাড়ির হেলপার জানান, যে হানেই নামেন ২০ টাকা, সিটিং ভাড়া ২০ টাকা, রাজাটিসি ২০ টাকা, ২০ টাকার কম ভাড়া নাই, ২০ টাকা না হইলে উইঠেন না ….। সিটিং বন্ধের সরকারি ঘোষণা সত্ত্বেও এভাবে যাত্রী তোলার কারণ জানতে চাইলে মোকলেস বলেন, আমরা লোকাল মানি না, লোকাল মানলে না খাইয়া থাকন লাগবো। যেইহানে নামবেন বিশ টাকা দিতে হইবো।

এছাড়া জানা গেছে, দূরের যাত্রী ছাড়া কাছের যাত্রীদের কোনো বাস তুলতে চাচ্ছে না। আর বাসে উঠে এক কিলোমিটরা র‍াস্তা গিয়ে নেমে গেলে ভাড়া নেওয়া হচ্ছে ১০টা‍কা থেকে ২০ টাকা পর্যন্ত। কাছের যাত্রীদের না তোলায় নারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সায়েদাবাদ থেকে শাহবাগ যাওয়ার পথে দেখা যায়, বিগত দিনে প্রেসক্লাবে চেকিং করা হলেও উঠে গেছে চেকিং পয়েন্ট। তবে পল্টন থেকে বিআরটিএর চার্ট অনুযায়ী ৫ টাকা ভাড়ার কথা বলা হলেও যাত্রীদের কাছ থেকে আদায় কর‍া হচ্ছে ১০ থেকে ২০ টাকা।

এদিকে সায়েদাবাদ থেকে গাজীপুর এ/২২৫ রুটে চলাচলকারী বলাকা সার্ভিসের স্টাফরা বলছেন তাদের বাস সিটিং নয়, লোকাল। অথচ বাসে তুলছেন না কাছের কোনো যাত্রী। লোকাল বাস বলে উঠাচ্ছে, কিন্তু ভাড়া সিটিংয়ের সমান নিচ্ছেন। গত রবিবার থেকেই এ অবস্থা চলে আসছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা থেকে ২০ টাকা আদায় করা হচ্ছে। আবার কেউ উঠে নেমে গেলেও ১০ টাকা থেকে ২০ টাকা আদায় করছে।

বিআরটিএ এর ঘোষণা অনুযায়ী, ১৬ এপ্রিল রোববার থেকে বন্ধ হয়ে গেছে সিটিং বাস। সর্বনিম্ন ভাড়া মিনি বাসে ৫ টাকা ও বড় বাসে ৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ভাড়া হবে সরকার নির্ধারিত প্রতি কিলোমিটার হিসাবে। কিন্তু অধিকাংশ গাড়িই এ নিয়ম মানছে না। সিটিং সার্ভিস বন্ধে চলমান অভিযানে ক্ষুব্ধ সিটিং নামধারী বাসের চালক, হেলপার ও সংশ্লিষ্ট কর্মচারীরা।

সিটিং সার্ভিসগুলো সড়কে লোকাল সার্ভিস বলে চললেও পরিবর্তন হয়নি আগের ভাড়া। বরং বেড়ে চলেছে যাত্রী ভোগান্তি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের