,

যেকোনো সময় উত্তর কোরিয়ায় হামলার নির্দেশ দেবেন ট্রাম্প!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেকোনো সময় হামলার নির্দেশও দিতে পারেন তিনি হোয়াইট হাউসের অন্দরমহলের এই খবর সংবাদমাধ্যমে জানিয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ এক কর্মকর্তা।

তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ার মিসাইল টেস্ট ব্যর্থ হওয়ার পরই ট্রাম্প ওই দেশের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন নিতে চাইছেন। প্রয়োজনে আচমকা হামলাও চালানোর নির্দেশ দিতে পারেন।

তবে ট্রাম্পের প্রবল ইচ্ছা যে উত্তর কোরিয়ার ব্যাপারে সবার আগে ব্যবস্থা নিক চীন। এনবিসি টিভিতে দেয়া সাক্ষাৎকারে মার্কিন সিনেটর জন ম্যাককেইন বলেন, উত্তর কোরিয়াকে দমাতে চীনের বিকল্প নেই। বড় বিপর্যয় এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশটি। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের জন্য বড় পরীক্ষা উত্তর কোরিয়া সংকট। তবে, এ ব্যাপারে ট্রাম্প ভালো কোননো সিদ্ধান্ত নেবেন বলেই মনে করছেন তিনি।

আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেনারেল এইচ আর ম্যাকমাস্টার বলেন, উত্তর কোরিয়ার ব্যবহারে পুরোপুরি বিরক্ত আমেরিকা। ইতোমধ্যেই ট্রাম্প নির্দেশ দিয়েছেন যাতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আমেরিকার সেনা ও গোয়েন্দাদের সঙ্গে এই বিষয়ে দ্রুত কথা বলে।

উত্তর কোরিয়ার এই ধরনের ব্যবহার জারি থাকলে ট্রাম্পের যেকোনো নির্দেশের জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে। সিরিয়া ও আফগানিস্তানে যেভাবে এয়ারস্ট্রাইক চালিয়েছে আমেরিকা, তাতে ট্রাম্প যে আচমকা অভিযান চালাতে পছন্দ করেন সেটা স্পষ্ট বলেও উল্লেখ করেছেন ম্যাক মাস্টার।

কিম জং উনের নৃশংসতার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, কিম যেভাবে তার নিজের ভাইকে ও পরিবারের অন্যদের খুন করেছে তাতে এই দেশ গোটা বিশ্বের কাছেই আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে