,

চার বিশিষ্ট ব্যক্তিকে বিএনসিসি’র শুভেচ্ছা দূত ঘোষণা

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের বিভিন্ন স্কুলে-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্রত নিয়ে পরিচালিত হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কার্যক্রম। সংগঠনটির অগ্রযাত্রায় এবারই প্রথম সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত চার ব্যক্তিকে শুভেচ্ছা দূত ঘোষণা করেছেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস।

শুভেচ্ছা দূত হওয়া চার বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন—সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিব এ মিল্লাত, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগম, তরুণ উদ্যোক্তা রাশিক রহমান এবং ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাদক্ষ অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।
রাজধানীর উত্তরার বিএনসিসি দফতরে রবিবার (১৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিএনসিসি’র শুভেচ্ছা দূত হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, লে. কর্নেল নওশাদ, রমনা রেজিমেন্ট এস এম সালাহ উদ্দিনসহ বিএনসিসি সদর দফতর ও রমনা রেজিমেন্টের কর্মকর্তা এবং ক্যাডেটরা।

এ সময় ডা. হাবিব এ মিল্লাত বলেছেন, ‘১৯৭৯ সালের পর থেকে প্রায় তিন লাখেরও অধিক ক্যাডেট বিএনসিসি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে। দেশের যে কোনো দুর্যোগ, যুদ্ধ বা শান্তিকালীন স্বেচ্ছায় সেবা প্রদানে তারা প্রস্তুত। এই ক্যাডেটদের কার্যক্রম সম্পর্কে দেশবাসীকে অবগত করা এবং ক্যাডেটদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করার ক্ষেত্রে আমাদের অংশগ্রহণ সত্যিই আনন্দের।’

তিনি আরও বলেছেন, ‘বর্তমান সময়ে যেভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, ওই জঙ্গিবাদ নির্মূলে সরকার সচেষ্ট। পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল এবং মাদকমুক্ত দেশ গড়তে বিএনসিসির তরুণদের এগিয়ে আসতে হবে।’

কন্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘তরুণরাই জাতির ভবিষ্যত। এই তরুণরাই পারে সুন্দর সমাজ গড়ে তুলতে।’

বিএনসিসি’র সকল ক্যাডেটকে কার্যক্রমে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে তাকে শুভেচ্ছা দূত হিসেবে ভূমিকা রাখার সুযোগ প্রদানের জন্য সকলকে কৃতজ্ঞতা জানান মমতাজ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর