,

ব্রাহ্মণবাড়িয়ায় হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ বস্তা চাল আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বভাগ ইউনিয়নের হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি চাল বিতরণ না করে কালোবাজারে পাচার অভিযোগে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। রবিবার বিকালে নাসিরনগর উপজেলার পূর্বভাগ বাজারে খালেদ মার্কেটের একটি দোকানে ১০ বস্তা চাল রেখে যায়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাল গুলো উদ্ধার করেন। তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত উদ্ধারকৃত চাল বিভিন্ন কার্ডধারী গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করেন। এ ব্যাপারে অভিযুক্ত ডিলার মো মাহবুবুর রহমান বলেন, আমার গোডাউনে চাল জায়গা না হওয়ায় পার্শ্ববর্তী দোকানে চাল রেখেছি। আমি চালের কোন প্রকার অনিয়মের সাথে জড়িত না। নাসিরনগর সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিয়মিত মামলা করার জন্য সংশ্লিষ্ট থানাকে বলব। তবে অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা