,

আমেরিকাকে নিরাপত্তা দিতে পারবে না বোমা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আমেরিকার পক্ষ থেকে সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমা নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের বোমা আমেরিকাকে নিরাপত্তা দিতে পারবে না।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি তেহরান সফররত আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল জাকির হাসানোভের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

তিনি বলেন, অন্য দেশের ওপর বোমাবর্ষণ করে কখনোই আমেরিকার জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা সম্ভব হবে না। শামখানি বলেন, একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে আমেরিকা ও তার কিছু মিত্র যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে কেবল সন্ত্রাসী গোষ্ঠীগুলোই লাভবান হবে। এ ছাড়া, এর ফলে রাজনৈতিক উপায়ে সংকট নিরসনের পথও বন্ধ হয়ে যাবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের মূলে রয়েছে উগ্র তাকফিরি মতবাদ যা মধ্যপ্রাচ্যের কোনো কোনো আরব দেশের পৃষ্ঠপোষকতায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংকটের জন্য এই মতবাদ দায়ী এবং এর কারণে মুসলিম দেশগুলোর অগ্রগতি পিছিয়ে পড়ছে।

আমেরিকা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ‘সব বোমার মাতা’ নামের সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমা নিক্ষেপের কয়েকদিন পর আলী শামখানি এসব কথা বললেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের একটি আস্তানায় ২১,৬০০ পাউন্ড ওজনের বোমাটি নিক্ষেপের ফলে প্রায় ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে। মার্কিন সরকার গত কয়েকদিনে বেআইনি এ বোমা নিক্ষেপের পক্ষে বহু যুক্তি তুলে ধরার চেষ্টা করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা