,

আজ খেলবেন সাকিব-মোস্তাফিজ?

news-image

স্পোর্টস ডেস্ক : লকাতা নাইট রাইডার্সে যোগ দেন সাকিব আল হাসান। তাকে ছাড়াই চার ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। তিন ম্যাচে জয় পেয়েছে, আর হেরেছে একটিতে। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গৌতম গম্ভীরের দল।

অপরদিকে মোস্তাফিজুর রহমান ভারতে যান ১১ এপ্রিল। পরের দিন তার দল সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। আগের মৌসুমে আলো ছড়ানো মোস্তাফিজ জায়গা পেয়ে যান একাদশে; শারীরিক অসুস্থতায় ভুগতে থাকা ময়েজেস হেনরিকসের পরিবর্তে।

ওই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি মোস্তাফিজ। ভক্তদের করেছেন হতাশ। কাটার মাস্টারের শুরুটাই হয়েছিল বাজেভাবে। প্রথম ওভারে দিলেন ১৯ রান। নিজের দ্বিতীয় ওভারে খরচ করেন ১১ রান। আর তৃতীয় ওভারের প্রথম ৪ বলে দেন ৪ রান। জয়ের জন্য অবশ্য ওই চার রানই দরকার ছিল মুম্বাইয়ের। সব মিলিয়ে ২.৪ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান দিয়ে মোস্তাফিজ ছিলেন উইকেটশূন্য।

পরের ম্যাচে কেকেআরের বিপক্ষে তো একাদশে জায়গাই পাননি মোস্তাফিজ। আজ রাত ৮.৩০টায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ। এই ম্যাচে চ্যাম্পিয়নদের একাদশে জায়গা হবে কি মোস্তাফিজের? নাকি আজও দর্শকের ভূমিকায় থাকছে হচ্ছে তাকে?

সাকিব হয়তো ফিরতে পারেন কেকেআরের একাদশে। তবে আগের ম্যাচে জয় পাওয়া কেকেআর উইনিং কম্বিনেশন না ভাঙলে সেই সম্ভাবনাও তো ক্ষীণ। দেখা যাক, কী হয়! দিনের প্রথম ম্যাচে বিকেল সাড়ে ৪ টায় দিল্লির মুখোমুখি হবে নাইট রাইডার্স।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা