,

ফেসবুক লাইভে হত্যা, স্টিফেনকে খুঁজছে পুলিশ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে নির্বিচারে গুলি ছোঁড়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ প্রচার করেছে এক ব্যক্তি। পুলিশ এ ঘটনায় জড়িত স্টিভ স্টিফেনস নামের ওই ব্যক্তিকে খুঁজছে। সোমবার বিবিসি এ খবর জানায়।

অভিযুক্ত স্টিভ স্টিফেনস পৃথক আরেকটি ভিডিওতে দাবি করেন, তিনি এখন পর্যন্ত ১৩ জনকে হত্যা করছেন এবং আরো অনেককে হত্যা করতে খুঁজছিলেন।

তবে পুলিশ স্টিফেনের গুলিতে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়াম জানান, তারা এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। অন্যদের পরিচয় এবং তাদের কোথায় হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

ক্লিভল্যান্ড পুলিশ জানায়, শহরের বাইরে থেকে আসা কয়েকজন ফোন করে পুলিশকে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওর কথা জানায়। পরে স্টিফেনের ফেসবুক পেজে রবিবার বিকেলে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, সে এক ব্যক্তির মাথায় বন্দুক তাক করে আছে। কিছুক্ষণের মধ্যেই সে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

গুলিতে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে ক্লিভল্যান্ড পুলিশ। তার নাম রবার্ট গডউইন, বয়স ৭৪। তবে কেন তাকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে উইলিয়াম জানান, ‘স্টিফেনকে গ্রেফতার করতে পুলিশের একাধিক বাহিনী মাঠে নেমেছে। আজ রাতেই এর উপসংহার টানা হবে। স্টিফেনকে আমরা সড়ক থেকেই গ্রেফতার করতে পারব।’

বিষয়টি তদন্তে স্থানীয় পুলিশকে সহায়তা করছে গোয়েন্দা সংস্থা এফবিআই। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা