,

রানির স্বর্ণের গাড়িতে চড়ার ইচ্ছা ট্রাম্পের

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ব্রিটেন সফরে রানির রাজকীয় স্বর্ণেমোড়া ঘোড়ার গাড়িতে চড়ার ইচ্ছা প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডন-সফরে যাওয়ার কথা রয়ছে মার্কিন প্রেসিডেন্টের। তার আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেসিডেন্টের এই ইচ্ছার কথা প্রকাশ করা হয়েছে। খবর এবিপি আনন্দের।

আর এই নিয়ে এখন থেকেই নিরাপত্তা কর্মকর্তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। তাঁদের মতে, ট্রাম্প আসলে লন্ডনের বিখ্যাত মল থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত ওই সফরে মারাত্মক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন। যা করতে হলে, রীতিমতো ঘাম ছোটাতে হবে।

এমনিতেই, ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে মেট্রোপলিটান পুলিশকে। তার ওপর ট্রাম্পের ইচ্ছা পরিস্থিতি আরও জটিল কর তুলতে পারে বলে আশঙ্কা তাদের।

সাধারণত, মার্কিন প্রেসিডেন্ট যে গাড়িতে চড়েন, তা অত্যন্ত সুরক্ষিত। রকেট হামলাও সামলে নিতে পারবে ওই গাড়ি। অন্যদিকে, যে কোন ভারী অস্ত্র বা রকেট প্রোপেলড গ্রেনেড দিয়ে ওই ঘোড়ার গাড়ির ওপর হামলা করা সম্ভব।

এখানে বলে রাখা প্রয়োজন, যে কোন বিদেশি রাষ্ট্রপ্রধানকে এই প্রথামাফিক বিশেষ সম্মান প্রদান করা হয়। ট্রাম্পের পূর্বসূরী বারাক ওবামা নিরাপত্তার কারণেই ২০১১ সালে ওই ঘোড়ার গাড়ি চড়েননি। তবে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাজকীয় সোনার গাড়িতে চড়েছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের