,

সিরিয়ায় আইএসের প্রশিক্ষিত নারী লাহোরে ‘এনকাউন্টারে’ নিহত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশের নওরীন লেঘারি নামের মেডিকেলের এক ছাত্রী গত শুক্রবার লাহোরে এনকাউন্টারে নিহত হয়েছেন। পুলিশের দাবি, গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে বাড়ি ছেড়েছিলেন। খবর দ্য ডনের।

নওরীন লেঘারি হায়দ্রাবাদের লিয়াকত মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিন সপ্তাহ আগে তিনি লাহোরে যান এবং নিরাপত্তা বাহিনীর নজরে থাকেন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সিরিয়া থেকে তিনি অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিয়েছিলেন।

খবরে আরও বলা হয়েছে, সামাজিক মাধ্যমে জঙ্গিরা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। আইএসে যোগদানের পর দেশে ফিরে লাহোরের আলি তারিককে তিনি বিয়ে করেন। পাঞ্জাব হাউজিং সোসাইটিতে যখন গোলাগুলি শুরু হয় তখন আলিও এনকাউন্টারে মারা যান। এ সময় নিরাপত্তা বাহিনীর চারজন আহত হয়।

নিরাপত্তা বাহিনী নওরিনের কাছ থেকে তার কলেজের আইডি কার্ড ও তার বাবার ডিজিটাল পরিচয়পত্র উদ্ধার করেছে। পরে সিন্ধু পুলিশ পাঞ্জাবের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়।

এদিকে, নওরিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মিডিয়ার সঙ্গে কথা বলতে অপরাগতা প্রকাশ করে। নওরিনের বাবা সিন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , তিনি নিজের সেল ফোনটি বন্ধ করে রেখেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের