,

বগুড়ার শেরপুরে বাস খাদে, নিহত ৩

news-image

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার সীমাবাড়ীর বগুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ব্যক্তি হলেন গাইবান্ধার সাঘাটা থানার সাইদুল ইসলাম (৩০), তারেক (২৭) ও আবদুল করিম (৪৫)। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও কয়েকজন যাত্রীর তথ্যমতে, বাসটি গাইবান্ধার সাঘাটা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পাথরবোঝাই একটি ট্রাককে পাশ কাটাতে (ওভারটেক) গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে আসেন। তাঁরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

স্থানীয় একটি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, উদ্ধারের পর আহত ব্যক্তিদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছেন। বাসটি পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের