,

কোরিয়া সীমান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিকীকরণকৃত এলাকার প্রবেশমুখ পরিদর্শণ করেছেন। সোমবার দক্ষিণ কোরিয়া সফরে যেয়ে তিনি ওই এলাকা পরিদর্শণ করেন।

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় এশিয়ার এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করে আসছে। পেন্সের এই সফরের উদ্দেশ্য হচ্ছে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশেই আছে সেই বার্তা পৌঁছে দেওয়া।

পেন্স সাংবাদিকদের বলেছেন, ‘ এই দেশের জনগণের জন্য স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং লক্ষ্য অর্জনে আলোচনার টেবিলে সব ধরণের সুযোগ রাখা আছে।’

তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি কোনো বিশেষ সামরিক কৌশল নিয়ে আলোচনা করবেন না।

উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ধৈর্য্যের অবসান ঘটেছে উল্লেখে করে তিনি বলেন, ‘ কৌশলগত ধৈর্য্যের একটি সময়সীমা আছে। তবে সেই কৌশলগত ধৈর্য্যের যুগের অবসান ঘটেছে।’

এর আগে রোববার ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দিতে চীনের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের