,

বৃষ্টি ঝরিয়ে দুর্বল ঘূর্ণিঝড় ‘মারুথা’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘মারুথা’ রোববার দিবাগত রাতে মিয়ানমার উপকূল অতিক্রম করেছে।

এটি বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তাই সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এর আগে ঘূর্ণিঝড় ‘মারুথা’ বঙ্গোপসাগরে অবস্থান করায় ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছিল আবহওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্ক বার্তায় বলা হয়েছে, মিয়ানমার উপকূলের অদূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ‘মারুথা’আরো সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে রাত ৩টায় মিয়ানমার উপকূল অতিক্রম করেছে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সোমবার সন্ধ্যা পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের